Showing posts with label ভারত আত্মা. Show all posts
Showing posts with label ভারত আত্মা. Show all posts

Friday, September 9, 2016

ভারত আত্মা

মানুষের মানবতা বোধ
তাইতো মানব আত্মা
তাই তো ভারত সত্ত্বা ।

হিংসা-দ্বেষের মাঝে
মরণ আর বিলুপ্তি যে রাজে ।
ওটা সত্য নয় ।

ঠিক জেনো
মানবতার হবে জয় !

আমরা ভারতবাসী
জগতের দুখে কাঁদি যে আমরা
জগতের সুখে হাসি ।

বিশ্বভ্রাতৃত্বের তরে
প্রস্ফুটিত হতে দাও
ভারত আত্মারে !