Showing posts with label আমার শ্রীরাধিকা. Show all posts
Showing posts with label আমার শ্রীরাধিকা. Show all posts

Sunday, September 25, 2016

আমার শ্রীরাধিকা

আমার যত দোষ
স্খলন পতন অক্ষমতা
সব কিছু ক্ষমা করে দিয়ে
তুমি আমায় কাছে টেনে নাও।
আমার অনুচিত ব্যবহার
অশোভন আচরণ
তোমায় কষ্ট দেওয়ার পরিবর্তে
তোমার মন আনন্দে মাতিয়ে তুলেছিল।
তুমি আমার মিলন প্রতীক্ষায়
বহিরঙ্গে সজ্জিতা হলেও
অন্তরঙ্গে বস্ত্রহীনই থেকে গেলে!
তোমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধে
আমার আনন্দ অনুভূতি।
আমার চিত্ত চুরি হয়ে গেল।
মন ডাকাতিয়া হল!