Showing posts with label ঈশ্বরীয়. Show all posts
Showing posts with label ঈশ্বরীয়. Show all posts

Sunday, October 4, 2015

ঈশ্বরীয়


তোমার ঈশ্বরীয় রূপ
তুমি যদি সেই রূপ
আমায় না দেখাও

আমি মনে করব
আমি যেমন ভেবেছি
সেই রূপ তোমার অবশ্যই আছে

কিন্তু হয়ত
আমি তা দেখবার
অধিকারী নই !

তোমার স্বরূপ
আমার কাছে
অক্ষয় আর অবিনাশী।

তাতে অনন্ত জগৎ উৎপন্ন হয়
          অবস্থান করে
এবং তাতেই লীন হয়ে যায় !

তোমার সেই অক্ষয় অবিনাশী
          ঐশ্বরিক রূপ
   আমার সমগ্র চেতনায়
        এবং চৈতন্যে !