Showing posts with label নির্জ্ঞাত. Show all posts
Showing posts with label নির্জ্ঞাত. Show all posts

Saturday, July 22, 2017

নির্জ্ঞাত


নির্জ্ঞাত


আমরা গভীর ঘুমে
যা
অনুভব করি
তা
নির্জ্ঞাত !

মনের নির্জ্ঞাত স্তর
চেতনাহীন !
অচেতন !

আমরা গভীর ঘুমে
মনের নির্জ্ঞাত স্তরে
বিরাজ করি !

গভীর নিদ্রায়
ভূয়োদর্শন !
ধ্যান !
ধ্যান ছাড়িয়ে
ধ্যানের উচ্চস্তরে
সমাধিতেও
ছড়িয়ে পড়ি !

সমাধিতে
আমরা
আমাদের
নিজস্ব সত্য সত্ত্বায়
চরম আনন্দে
অবিচল থাকি !

তবে
যা কিছু হয়
সব
অজ্ঞাত !
নির্জ্ঞান !
নির্জ্ঞাত !

গভীর ঘুম থেকে উঠে
শুধু
ঘুমোবার আনন্দই
মনে থাকে !