Showing posts with label অন্য তারাদের নিয়ে. Show all posts
Showing posts with label অন্য তারাদের নিয়ে. Show all posts

Sunday, July 23, 2017

অন্য তারাদের নিয়ে


অন্য তারাদের নিয়ে


তোমাকে
আমি
আমার জীবনের
ধ্রুবতারা বানাব না !

ধ্রুবতারা
তো
আপাত গতিহীন !
আপাত নিশ্চল  !

তুমি
অন্য তারাদের মতো হয়ে
গতিশীল
হয়ে থেকো !

কখনো
তোমাকে
রাতের আকাশে
দেখব !

কখনো দেখব
রাতের
আকাশের
বাইরে !

কখনো তুমি কেবল
আমার
মনের আকাশে
থাকবে !

কখনো আবার
তুমি
আমার মনের আকাশেও
থাকবে না !

যখন
তুমি আমার
মনের আকাশের
বাইরে থাকবে

তখন আমি
অন্য তারাদের নিয়ে
ছোটাছুটি করব !
খেলব !

 খেলা করব !
তোমাকে তখন আমার
মনে
থাকবে না !