Showing posts with label প্রতিভাসিত সুখ. Show all posts
Showing posts with label প্রতিভাসিত সুখ. Show all posts

Sunday, September 25, 2016

প্রতিভাসিত সুখ

ক্ষণিক সুখ  অনিত্য।
সুখের নিত্যতা সূত্র
এখানে  মান্য হয় না!
সেই  হেতু
সুখের নিত্যতা সূত্র  অসত্য!

যত আঘাতেই   সুখ আসুক
সুখ পেতে  যত আঘাতই লাগুক
ক্ষণঅস্তিত্ববাদী  সুখের
বিনাশ  হয়ে যায়!

ইন্দ্রিয়ের সুখ  অঙ্গের সুখ
এ সব  ক্ষণভঙ্গুর সুখ।
যদিও  এর সুখছটার মূর্ছনা
সারা দেহে  প্রতিভাসিত হয়!