করতোয়া ( কবিতা )
মহেশ্বরের
করচ্যুত
'করতোয়া'
নদী !
'উত্তর দেশের'
নদীবিশেষ !
পৌরাণিক গল্পের
পৌরাণিক নদী !
গল্পের করতোয়া
ছিল
'সদানীরা'
'প্রাণবন্তা' !
গৌরীবিবাহে
'শিব'করচ্যুত
'তোয়' হতে
উৎপন্ন।
যেখানে হয়েছিল
শিব-গৌরীর
বিবাহ সম্পন্ন !
করতোয়ার জল
আসলে
শিবের
হাতে পড়া
হাত ধোওয়া
জল !
অন্য এক
'করতোয়া'
নদী আছে
পৌরাণিক নয়
তবে
পুরনো
বঙ্গদেশে
এখনকার
জলপাইগুড়ি
রঙ্পুর
আর
বগুড়া জেলায়।
সেই করতোয়া
এখন
দুই দেশে
হায় ! হায় !