Showing posts with label ধ্বনি. Show all posts
Showing posts with label ধ্বনি. Show all posts

Sunday, September 6, 2015

ধ্বনি

আমার ধ্বনি কবিতা
ধ্বনিতে
ধ্বনিত ।
শব্দের
স্বাভাবিক ও সহজ
বোধের দ্যোতক ।
ব্যঙ্গ্যার্থেও
গভীর অন্তর্নিহিত
অর্থবোধক ।
মনের তৃপ্তির
সহায়ক ।

ধ্বনি কবিতায়
ধ্বনিতে ধোনিতত্ত্ব
ধ্বনির বিন্যাস
বিস্তিৃতি বিস্তার
ফোনেটিকস্
ধ্বনি বিদ্যায় ধ্বনিবিদ্ ।

ধ্বনি পরিবর্তন
উচ্চারণে
উঁচু নিচু আন্দোলন
শব্দের মূল ধ্বনির
বিবর্তন
বিবর্ধন
অবদমন ।

ধ্বনি বিজ্ঞানে
বাগ‌্ধ্বনির
বৈজ্ঞানিক অনুসন্ধান
বিশ্লেষণ
এবং ধ্বনিমাধুর্য্যের
অন্বেষণ ।

আমার ধ্বনি কবিতার
ধ্বনি রেখা
শব্দের আঘাতে আঘাতে
বাতাসে ভেসে ভেসে
আলোড়ন তোলে
মনে ঘূর্ণিঝড়ে
নিনাদিত হয় ।

আমার
ধ্বনিমূলক
ধ্বনি কবিতা
শব্দের অনুকারে
অলংকারে
সমৃদ্ধ ।
অনোম্যাটোপিইক্
ধ্বনিআত্মক ।