Showing posts with label অধিকার ছিনিয়ে নাও. Show all posts
Showing posts with label অধিকার ছিনিয়ে নাও. Show all posts

Tuesday, November 15, 2016

অধিকার ছিনিয়ে নাও

অধিকার ছিনিয়ে নাও


আমি  তো
জগতের সুখ বা দুঃখ
কোনটাই
বাড়াতে বা কমাতে
পারি না !

জগতের সমুদয় সুখ
এবং সমুদয় দুঃখ
একই থাকে !

ঐদুটোই
আলাদা আলাদা ভাবে
ধ্রুবক !

তোমরা তাই
সমস্ত দুঃখ
সমস্ত সুখ
নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে
বেঁটে নাও !

তারপর অনেকটা তাসখেলার ব্যাপারের মতো
তাসগুলো এলোমেলোভাবে
মিশিয়ে দাও।

সাহেব বিবি বাঁদি গোলাম
টেক্কা জোকার বা
পরিবর্তনশীল জোকারদের নিয়ে
কাজে লেগে পড়।

আপন জীবন জয় করার অধিকার
ছিনিয়ে নাও !