Showing posts with label মন্ত্রের তেজ কমে গেছে. Show all posts
Showing posts with label মন্ত্রের তেজ কমে গেছে. Show all posts

Saturday, November 19, 2016

মন্ত্রের তেজ কমে গেছে

মন্ত্রের তেজ কমে গেছে
 
 
এক সময়ে
 মন্ত্র পড়ে 
যাগযজ্ঞ করে
পুত্রসন্তান-এর
জন্ম হত !

কিছু কিছু
মহাপুরুষের জন্ম
যোনি নিষ্পেষণের মাধ্যমে
হয় নি বলে
জনশ্রুতি আছে !

এখন
ওসব হয় না !

মন্ত্রের তেজ
কমে গেছে !