Showing posts with label ত্রিকাল. Show all posts
Showing posts with label ত্রিকাল. Show all posts

Thursday, October 29, 2020

ত্রিকাল

ত্রিকাল 


-- প্রণব কুমার কুণ্ডূ



ত্রিকাল।

ভূতকাল 

ভবিষ্যৎকাল

ও বর্তমানকাল

এই তিন সময় !


ত্রিকাল

আবার

প্রাতঃকাল

মধ্যাহ্নকাল

ও সায়াহ্নকাল !


তিনকালের

বিশেষজ্ঞ পণ্ডিত

ত্রিকালজ্ঞ !


যে কাল

অতীতের গর্ভে

তা ভূতকাল !

অতীতকাল

অদ্যতন

অনদ্যতন

ও পরোক্ষ ভেদে

তিনরকম !


যে ক্রিয়া হচ্ছে

তা বর্তমান ক্রিয়া।

বর্তমান ক্রিয়ার কালকে বলে

বর্তমান কাল।

আবার আরব্ধ ক্রিয়ার

অপরিসমাপ্তি কালকেও

বলে

বর্তমান কাল !

বর্তমান কাল

চার ধরণের !

প্রবৃত্তোপরত

বৃত্তাবিরত 

নিত্যপ্রবৃত্ত

ও সামীপ্য।


যে  ক্রিয়া হয়নি

বা হচ্ছেনা

তা হলে হবে

ভবিষ্য ক্রিয়া !

তা হলে 

ভবিষ্যৎ ক্রিয়ার কালকে 

বলা হবে

ভবিষ্যৎ কাল !

ভবিষ্যৎ কাল আবার

দুই ধরণের

অদ্যতন

এবং দূরভব্য !

***********



* অদ্যতন।

বর্তমান দিবসীয়।

অদ্যকার।

অতীত রাত্রির শেষ প্রহর হতে আগামিনী রাত্রির প্রথম প্রহর পরিমিত কাল।


* অদ্যতন কাল।

যা সদ্য ঘটেছে সেই সময়।

Present perfect tense.


* অনদ্যতন।

আজ বাদ দিয়ে অতীত 

( বা ভবিষ্যৎ কালও হতে পারে )।


* পরোক্ষ। অসাক্ষাৎ !


* পরোক্ষ জ্ঞান।

অতীন্দ্রিয় জ্ঞান।

Indirect knowledge.


* পরোক্ষ প্রমাণ।

পারিপার্শ্বিক ঘটনাগুলো থেকে প্রাপ্ত প্রমাণ।

Circumstantial evidence.



* সূত্র : সুবলচন্দ্র মিত্র সংকলিত, সরল বাঙ্গালা অভিধান, পৃষ্ঠা ৬২৬ ও অন্যত্র।