ট্রেড ইউনিয়ন
ট্রেড ইউনিয়ন
করতে গেলে
নেতাদের
সৎ কথা
শুনতে হয়।
মালিকের
শোষণ
আর
অর্থকরী বঞ্চনার কথা
শুনতে হয়।
মাসিক চাঁদা
শুধু চার আনা আট আনা এক টাকা বা দু-দশ টাকা নয়।
তার বাইরে
ডোনেশন দিতে হয়
মাসের একদিনের বেতন !
সিওডি সেটেল হলে
এক মাসের
পাওনা মাইনে
গুনতে হয়।
ওটা অবিশ্যি
মালিক পক্ষের কাছে করজোড়ে
সরাসরি কাটিয়ে নেয় !
কিন্তু
ইউনিয়নের ঐ ফাণ্ডের টাকায়
সভ্যের কোন অধিকার
থাকে না !
ঐগুলি
দলপতিরা
নিজেরা ভাগবাঁটোয়ারা করে
ভোগ করে !
যদিও
হিসাবপত্তর
নিয়মমাফিক অডিট হয়।
অডিটে কারচুপিও হয় !