Showing posts with label বুলবুলি. Show all posts
Showing posts with label বুলবুলি. Show all posts

Tuesday, June 12, 2018

বুলবুলি


বুলবুলি


বুলবুলি
প্রায় এক নাগাড়ে
শিস দিয়ে যায় !

আমার মন
এবং আমার হৃদয়কে
নাচায় !
 
একটানা বুলবুলির শিস
আমার সঙ্গমলীলার
কী অপূর্ব আবহ-সঙ্গীত !

সারারাত 
শুধু শিস !
শুনি বুলবুলির শিস !

আবেগভরা
পাগলপারা
বুলবুলির শিস !

কখনো শুনি
বুলবুলি-বুলবুলিনীর
চাপাস্বরে ফিসফিস !