Showing posts with label ছড়া (এক ). Show all posts
Showing posts with label ছড়া (এক ). Show all posts

Friday, September 9, 2016

ছড়া (এক)

টাগ ডুমাডুম ডুম
বাদ্যি বাজার ধূম
কড় কড়াকড় কড়
সররে তোরা সর ।
ভোঁ ভোঁ ভোঁ ভোঁ
সানাই নিল পোঁ ।
ঝন ঝন ঝনাৎ ঝাল
সুর নিয়েছে কত্তাল ।
পিক পিক বাজছে বাঁশি
সবার মুখে ফুটছে হাসি ।
তালে তালে পা ফেলে 
নাচ ধরেছে ছেলের দলে ।
মাঝে মাঝে   হট্টগোল
সবার মনে খুশির রোল !