Showing posts with label বেদোক্ত রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী. Show all posts
Showing posts with label বেদোক্ত রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী. Show all posts

Saturday, December 31, 2016

বেদোক্ত রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী

বেদোক্ত রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী


তুমি
বেদোক্ত রাত্রিসূক্তের
রাত্রিরূপা দেবী !

চির অমর তুমি !

সমস্ত বিশ্বে
ব্যাপ্ত হয়ে
আছ !

প্রতিদিনই
রাত্রি হয়
আর
তুমি
চির অমর 
থেকে যাও !

তুমি
পরা চিৎশক্তিরূপে
তোমার বোন
ব্রহ্মবিদ্যাময়ী   ঊষাদেবীকে
প্রকাশ করে থাক !

ঊষা
রাত্রির অধিষ্ঠাত্রী দেবী !

ঊষাদেবীর প্রকাশে
স্বতঃই
সকল অন্ধকার
দূর হয়ে যায় !

সকালে
ঘুম থেকে উঠে

আমরা
ঊষাদেবী আর সূর্যদেবকে
একসাথে
প্রণাম করি !