Showing posts with label প্রেমিক. Show all posts
Showing posts with label প্রেমিক. Show all posts

Tuesday, September 27, 2016

প্রেমিক

যারা  আমাকে ভালোবেসেছিলে
জেনে  কিংবা না জেনে
কিংবা  যাদের ভালোবাসা
কখনও আমাকে জানাওনি
তাদের ভালোবাসা   আমি গ্রহণ করলাম!

কুমারী হৃদয়ের  উত্তপ্ত কান্নারা
ঝরেছে  এবং ঝরবেও
ব্যর্থতাই  জীবনের বোধকে  জাগিয়ে তোলে
আমিও তো কতজনকে   কতভাবে   কত সময়ে
ভালোবাসতে   গিয়েছিলাম
তাদের মধ্যে হয়তো অনেককেই  পেরেছি
নয়তো পারিনি   কিংবা কোথাও
জানাতেও  পারিনি!

যারা  আমাকে ভালোবেসেছিলে
তাদের ভালোবাসার অনুভূতির  সাথে
আমার ভালোবাসার অনুভূতি
নিশ্চয়  মিশে গিয়েছিল!