Showing posts with label ছড়া ( পঞ্চাশ ). Show all posts
Showing posts with label ছড়া ( পঞ্চাশ ). Show all posts

Sunday, October 16, 2016

ছড়া ( পঞ্চাশ )

ছর‌্‌রার ছড়া
 
পেছনের স্টেশন 
পুরুলিয়া।
সামনের দুটি স্টেশন
কুস্তাউর আর 
বাগালিয়া।
ওইদুটির পরের স্টেশন আনাড়া।
আনাড়ায়
ট্রেন ছাড়তে থাকেনা তেমন তাড়া।
ছর্‌রাকে ধরে
এই পাঁচটি
স্টেশন নিয়ে
ট্রেনেবসা আমাকে নিয়ে
স্টেশনে ঘাস খাওয়া গরুকে নিয়ে
ট্রেনের হকারদের নিয়ে
অন্যান্য যাত্রিদের নিয়ে
পুরুলিয়া জেলা নিয়ে
এবারের ছর্‌রার ছড়া।