বীর্য ২
শরীরে-মনে ইচ্ছায়-আকাঙক্ষায়
নিশ্চিত প্রত্যয় এলে
সেই প্রত্যয়কে
কার্যকরী করতে হলে
যে শক্তির প্রয়োজন
তাই বীর্য !
শ্রদ্ধা এবং বীর্যের প্রয়োগে
জাগ্রত হয় স্মৃতি !
সেই স্মৃতি থেকে উঠে আসে
মেধা !
মেধাতে প্রশংসায় ভরিয়ে তোলে
তামাম বসুধা !
* সূত্র : 'অনির্বাণ আলোয় পাতঞ্জল যোগ-প্রসঙ্গ' !