Showing posts with label আমার পুরনো কবিতাগুলো. Show all posts
Showing posts with label আমার পুরনো কবিতাগুলো. Show all posts

Sunday, November 18, 2018

আমার পুরনো কবিতাগুলো


আমার পুরনো কবিতাগুলো


আমার পুরনো কবিতাগুলো
আমি নিজেই পড়ি।
দরকার মতো
   সংশোধনও করি।
ধর্ম-কর্ম নিয়েও
কবিতা লিখি।
   যত লিখি
তার চেয়েও বেশি
            শিখি !
তবে আমি  সেই অর্থে
ধার্মিক নই।
আমি অধার্মিকও
          নই !
মানব-ধর্মই  আমার ধর্ম।
ওটিই আমার
ধর্ম-চেতনার
                              মর্ম !