Showing posts with label ভগবতী. Show all posts
Showing posts with label ভগবতী. Show all posts

Tuesday, October 27, 2015

ভগবতী

ভগবতী ছয় গুণের আধার
ষড়ৈশ্চর্যশালিনী
ঐশী গুণ সম্পন্না।

অণিমাদি ঐশ্বর্য
সর্বশক্তি বীর্য
যশ
শ্রী-শোভা
জ্ঞান
বৈরাগ্য
এই ছয় গুণে গুণান্বিত।

ভগবতীর মহিমা অগাধ
মাহাত্ম্য বিশাল।
ভগবতী সৌভাগ্যশালী করেন।

ভগবতী
ধর্মময়ী কর্মময়ী
       প্রচেতা।
পূজ্যা মান্যা শ্রদ্ধেয়া।

ভগবতীর সুভগ সৌন্দর্য
স্ত্রী যোনি অংশে ভগাঙ্কুর।
জনন-রেচন-মেহন তন্ত্রে
এবং এর বাইরেও
তাঁর মহান আত্মপ্রকাশ !

ভগবতী মূলত দুর্গাদেবী।
তবে দেবী সরস্বতী
দেবী লক্ষ্মী
এঁরাও ভগবতী।