Showing posts with label নারী আর পুরুষ. Show all posts
Showing posts with label নারী আর পুরুষ. Show all posts

Saturday, October 24, 2015

নারী আর পুরুষ

         নারী আর পুরুষ বিধাতার দুই সৃষ্টি
শুধু দেহে নয়--  আকার অবয়ব ক্ষমতায় তারতম্য 
        নারীর ভিতরে আছে নবজাগরণী দৃষ্টি 
 পুরুষের শক্তি বীর্যে তেজোদীপ্ত মহিমাই কাম্য !

পুরুষ স্বভাবে আকাঙ্ক্ষাময়, নারী আনে তার বশ্যতা
          দেহে রুপে সোহাগ-আহ্লাদে ভরায় মন
           পুরুষের কাছে তাই নারী চির মধুমিতা 
 বুকভরা ভালোবাসা  চোখভরা প্রেম-অঞ্জন !

    নারীর মূর্তি দুই-- কামিনী , জননী
      পুরুষের মাঝে আছে সু আর কু
নারী স্নেহশীল দাতা ত্যাগী পবিত্র সুরধুনী
পুরুষ  ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের জিয়ন্ত  প্রতিভু।