Showing posts with label জগৎ উপাদান. Show all posts
Showing posts with label জগৎ উপাদান. Show all posts

Friday, October 30, 2020

জগৎ উপাদান

জগৎ উপাদান 


-- প্রণব কুমার কুণ্ডূ



যে উপাদানে জগৎ সৃষ্টি

তা পরমাণুর সংসার।


সেখানে শক্তি

ত্রিগুণাত্মিকা শক্তি।

মায়া শক্তি।

ঈশ্বরী শক্তি।


জগৎ উপাদান  উৎপাদনে

সব শক্তি উঠেপড়ে লেগেপড়ে

কর্ম উদ্যমে।


পরমাণুর অভ্যন্তরীণ শক্তিতে

ঘনীভূত হয়ে অণু সৃষ্টি

অণু থেকে অণুুপুঞ্জ।


বিভিন্ন অণুর

উপাদানে উপাদানে

অনুপাম বিন্যাস।


সমবায়ে সংযোগে সংলাপে

সংমিশ্রণে সংমিশ্রণে স্থিতি শক্তিতে

শক্তিমান হয়ে জড়পদার্থে অবস্থান।