Showing posts with label জীবন ও যন্ত্রণা. Show all posts
Showing posts with label জীবন ও যন্ত্রণা. Show all posts

Thursday, December 1, 2016

জীবন ও যন্ত্রণা

জীবন ও যন্ত্রণা


তুমি আমাকে ভোগ দাও।
আবার পরক্ষণে মুক্তিও দাও।
তুমি নারী !

তোমার নারী সত্তা
সমস্ত পুরুষের জন্যই।
তা সম এবং সমান !

পুরুষ সার্থক সংগমে
স্খলনের পরেই
মুক্ত হয়ে যায় !

তখন শুরু হয়
তোমার ক্লেশ আর আনন্দ।

ক্লেশ
কেননা গর্ভবতী হওয়ার
ও তা জিইয়ে রাখার
ক্লেশ !
এবং প্রসবের সময়ের
কঠোর যন্ত্রণাবোধ !

আর
আনন্দ অনুভব
নতুন সৃষ্টির !

তুমি
 প্রসব যন্ত্রণার বিনিময়ে
পৃথিবীকে
নতুন জীবন সৃষ্টির আনন্দ
এনে দাও !

তোমার সৃষ্টিশীলতা তো
ঈশ্বরের কাছাকাছি অনুভূতি !
 সেটা ঈশ্বরের
অনবদ্য বিভূতি !