Showing posts with label একটা সুব্দর বুলবুলি পাখি শিস দিতে দিতে. Show all posts
Showing posts with label একটা সুব্দর বুলবুলি পাখি শিস দিতে দিতে. Show all posts

Tuesday, February 26, 2019

একটা সুব্দর বুলবুলি পাখি শিস দিতে দিতে


একটা সুব্দর বুলবুলি পাখি শিস দিতে দিতে






প্রণব কুমার কুণ্ডু





আমি একদিন বাথরুমে
স্নান করতে করতে
গান গাইছিলাম।
বাথরুমের উঁচু
ঘুলঘুলির জানলা দিয়ে
একটা সুব্দর বুলবুলি পাখি
শিস দিতে দিতে
সেই বাথরুমে ঢুকল।
পাখিটা শিস দিয়ে দিয়ে
আমার গানের সাথে সঙ্গত করল ! 
মাথা নাড়িয়ে নাড়িয়ে
আমার গানের তারিফ করল !
ডানা দুটো আধ-উঁচিয়ে
বাথরুমের কলের ওপর বসে
আমার দৃষ্টি আকর্ষণ করল !
তারপরে স্মৃতিচিহ্ন হিসাবে
এক ফোঁটা সাদা দাগের
নোংরা তরল ফেলে
হাসিখুশি মনে 
বাথরুমের বাইরে 
সেই ঘুলঘুলিটা দিয়েই
ফুরুৎ করে
উড়ে চলে গেল !