কবিতা
আমার নিজের বোধ থেকে
উৎসারিত কবিতাগুলিই
কবিতা !
সেখানে নেই কোন
হীনমন্যতা !
কবিতার
রূপলাবণ্য।
ঠোঁট বুক স্তন
অন্তরের অনুভূতি
ক্রন্দন !
ধরা গলায়
সেই সব ক্ষণ।
মধুর আলাপন !
তারপর
সন্ধিক্ষণ !
এবং অতঃপর
নিবৃত্তি
এবং
নিরঞ্জন !
প্রণব কুমার কুণ্ডূ