Showing posts with label আবাহন. Show all posts
Showing posts with label আবাহন. Show all posts

Saturday, September 10, 2016

আবাহন

মোরে দীক্ষিত কর গো    জীবনের নব মন্ত্রে
আমার হৃদয় মুদ্রিত করো    তোমার হৃদয় যন্ত্রে !
জীবনেতে আজ ব্যাকুল সুরে   প্রেমের বাঁশরি বাজে
দেহ খানি আজ সেজেছে কেমন    প্রাক যৌবন সাজে !

তুমিও সেজেছ    অপরূপ রূপে    ধরা পড়ে গেছ    ঠিক
ফ্রক ছেড়ে যেই    শাড়িতে ঢেকেছ    অঙ্গের অাঙ্গিক !
বব করা চুল    বেণির বাঁধনে     চঞ্চল চোখ-তারা
তারি তরে আমি   গোপন আলোর     অভিসারে হনু হারা !

দেবে নাকো বাঁধা    চলে যাবে তুমি    ছুঁয়ে ছুঁয়ে  শুধু  মন ?
আসবে না কাছে    চোখে চোখ রেখে   বৃথা মোর আবাহন ? না এলে   না এলে    কোন ক্ষতি নেই   ডাকলে না যদি এসো 
দূরেদূরে থেকো   তবু তবু মোরে   ভালোকরে  ভালোবেসো !