Showing posts with label মৌষলপর্ব. Show all posts
Showing posts with label মৌষলপর্ব. Show all posts

Tuesday, August 2, 2022

মৌষলপর্ব


মৌষলপর্ব




প্রণব কুমার কুণ্ডু



মহাভারতের মৌষলপর্বে
দ্বারকার নিকটবর্তী প্রভাসে
যাদবদিগের
বৃষ্ণিবংশীয়
অন্ধকবংশীয়
কুকুরবংশীয়
অন্ধকবংশীয়
ভোজবংশীয়
প্রভৃতির মধ্যে
পরস্পর যুদ্ধে
তাদের বিনাশ হয়েছিল !

বাসুদেব শ্রীকৃষ্ণ নিজেও
সেই ভয়াবহ অন্তিম যুদ্ধে
অংশগ্রহণও করেছিলেন !
বাসুদেব কোপাবিষ্টচিত্তে
হাতে একমুষ্টি 
এরকা গ্রহণ করা মাত্র
ব্রহ্মশাপপ্রভাবে তা মুষলরূপে
বজ্রের ন্যায় অস্ত্র হিসাবে
পরিণত হয়েছিল !
শ্রীকৃষ্ণ নিজেও তা দিয়ে 
অনেকের প্রাণসংহার করেছিলেন !