Showing posts with label জিওল গাছের আঠা. Show all posts
Showing posts with label জিওল গাছের আঠা. Show all posts

Tuesday, September 6, 2016

জিওল গাছের আঠা

আমার নীরব তপস্যা
নিরলস কঠোর সাধনা
শুধু তোমাকে ঘিরে ।
মনের গম্ভীরা লীলাতে আমি মগ্ন ।
আমার বিরতিবিহীন
নাম গান যজ্ঞ
তোমার শ্রীঅঙ্গের অঙ্গনে
ভিক্ষা অঞ্জলি ।
তুমি কাঁদালে অশ্রু ঝরে না
হৃদয় গলে দ্রবীভূত হয়ে যায় !
তোমার শান্ত ধীর নম্র নীরবতা
ভালো লাগে ।
আমার  চির খাওয়া
ভগ্ন ভালোবাসায়
তুমি জিওল গাছের আঠা ঘষে
ফাঁক ফোকর ভরিয়ে দাও !