Showing posts with label বিল্বস্তনী. Show all posts
Showing posts with label বিল্বস্তনী. Show all posts

Saturday, September 24, 2016

বিল্বস্তনী

বেলের গন্ধওলা আম
ব্যতিক্রমী গন্ধ
তবে মন্দ নয়
কিন্তু
কখনও খুব একটা
সুখখাদ্য বলে মনে হয় নি।

অথচ বিল্বস্তনী যুবতী আমার
আমি ছোট লাল পিঁপড়ে হয়ে
ওখানকার ছোট ছোট
শুয়ে থাকা রোমে
রোমিওর মত
ছোট ছোট পা ফেলে
গুটি গুটি হাঁটি।
ঘুরে বেড়াই
ছুটে যাই
এ প্রান্ত থেকে সে প্রান্তে
শুঁড় দিয়ে সুড়সুড়ি বিলিয়ে।

বিল্বস্তনী যুবতীর ভালোলাগায়
আমার মিষ্টি ভালোবাসা
মিশেল দিয়ে
পেলব পাহাড়ে উঠি।
ঝুঁটিতে খুঁটি বেঁধে
মাতোয়ারা হয়ে
মুখ গুঁজে পড়ে থাকি।
চোয়ালে কাটুস কুটুস কাটি।

তবে দংশাই না!

Sunday, July 17, 2016

বিল্বস্তনী

ওখানে বেলের গন্ধ নেই
সাদা বেলফুলের স্নিগ্ধ গন্ধ পাই
পবিত্র নির্যাসে সৌন্দর্যের আভরণে
 সুতৃপ্তির তৃপ্তিভরা আমোদিত প্রাণে
টেনে নিই নাকের ঝিল্লিতে
ঘ্রাণগ্রাহক কোষে কোষে
উদ্দীপনা ছড়িয়ে পড়ে
মস্তিষ্কের ঘ্রাণ কেন্দ্রে ।

এরইওলার আভায়
মন্ট্‌গোমারি গ্রন্থিসমুহের
নিঃশব্দ নিঃসরণ আস্তরণে
সারাদিন পড়ে থাকি
ঘুমোই
আবার জেগে উঠি !

---------------------------------
'এরইওলার '---এরইওলা---areola---The pigmented area round the nipple of the breast. ' মন্ট্‌গোমারি '--- Near the base of the nipple are the sebaceous glands,the glands of Montgomery.
 ' বিল্বস্তনী '--- বেলের মতো সুগোল ও দৃঢ় স্তন বিশিষ্ঠা ।