Showing posts with label পৃথু ( দুই ). Show all posts
Showing posts with label পৃথু ( দুই ). Show all posts

Tuesday, November 13, 2018

পৃথু ( দুই )


পৃথু ( দুই )


পৃথু
বেণ রাজার
দক্ষিণ বাহুজাত।

দেখুন !
বাহু মন্থন করেও
সন্তানের জন্ম !

মৃত বেণরাজার
বাহুমন্থন করেও
পুত্রসন্তানের জন্ম !

সেই মন্থনক্রিয়ার
ব্যবস্থাপনায় ছিলেন
প্রাচীন ভারতীয় ঋষিরা !

পৃথুর
মহিষীর নাম ছিল
অর্চি।

পৃথু
শত অশ্বমেধ
ষজ্ঞ করেছিলেন।

এই পৃথুরাজের নাম থেকে
ধরণীর নাম
পৃথ্বী।

শেষ জীবনে পৃথু
তপস্যা করে
জীবন কাটান।