Showing posts with label ধর্মঘট. Show all posts
Showing posts with label ধর্মঘট. Show all posts

Sunday, September 13, 2015

ধর্মঘট

কামনা পূরণের জন্য
ধর্মের জন্য
পুরো বৈশাখ মাস জুড়ে
সিঁদুর চন্দন চর্চিত
ভোজ্য দক্ষিণা ফুল মালা
নববস্ত্র সহ--
গঙ্গাজলপূর্ণ পবিত্র কলস।

ধর্মকে সাক্ষী রেখে
স্থাপিত ঘট।
ধর্মঘট।

প্রার্থনা পূরণের জন্য
শ্রমিকদের
দলবদ্ধভাবে
উৎসাহ নিয়ে
গোষ্ঠীগত যুদ্ধনাদে
কর্ম বন্ধ করা,
তাও নিশ্চিতভাবে ধর্মঘট!