আহ্বান করি তারে
আহ্বান করি তারে
যে আজি
নিজেরে ত্যজি
পরের তরে
কিছু দিতে পারে।
আহ্বান করি তারে
স্বার্থত্যাগ করে
যে কাজ করে।
আহ্বান করি তারে
যার সত্যতরিখানি
ডুবে নাহি যায়
মিথ্যার ভারে !
আহ্বান করি তারে
যে দীপ্ত স্বরে
জানাতে পারে
মানুষের লাঞ্ছনার
নাহিকো মার্জনা।
আহ্বান করি তারে
কর্মক্লান্ত যে মানুষ
সকলের তরে
হাসি মুখে
শুভ কাজ করে।