দূষণ
কিছু পুড়িয়ো না !
বায়ু দূষণ হবে !
'চিতা' পোড়াবে না !
ওতেও বায়ু দূষণ !
মৃতদেহ 'গোর' দাও
বায়ুদূষণ থেকে বাঁচবে !
যাঁদের পোড়া কপাল
তাঁরা পোড়া কপালও
আর পুড়িয়ো না !
ওতে
আধ্যাত্মিক জগতে
দূষণ ছড়াবে !
বাহ্যে যেয়ো না !
ওতে
পায়ুদূষণ !
জলশৌচ
করতে হবে !
ওতে জলদূষণ হবে !
দূষণ !
সাংঘাতিক !
দূষণ
ভীষণ !
দূষণের বিরুদ্ধে চাই
সর্বাত্মক 'মিশন' !