Showing posts with label বিপ্লব. Show all posts
Showing posts with label বিপ্লব. Show all posts

Tuesday, September 27, 2016

বিপ্লব

বিপ্লব
মায়া।
যার সত্যকার
অস্তিত্বই নেই!
বিপ্লব
মোহ।
ওটা মূঢ়তা!
বিপ্লব  সংশয়।
ওখানে  সংশয় অপনোদনের
কোন ব্যবস্থাই  নেই!
বিপ্লব
বিভ্রম-বিভ্রান্তি।
বিপ্লবের
বিপ্লবপনায়
বৈপ্লবিক আদর্শের
চ্যুতি!

Sunday, September 13, 2015

বিপ্লব

আমাদের আধ্যাত্মিক বিপ্লব তো
রাজনৈতিক দলের বিপ্লবের মতই
বিপ্লব সুদীর্ঘস্থায়ী হয়--
বিপ্লব দীর্ঘজীবী হওয়ার জন্য
নাচন কোঁদন গাওন বাজন
অর্থ সংগ্রহ শুরু হয়ে যায়
তার শেষ আর হয় না।
বিপ্লব কোনদিনই আসে না
আসবেও না, আসতে পারবেও না।
বিপ্লব ধরাছোঁয়ার বাইরে
কল্পনার প্রেয়সী-প্রতিমার মত
আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে
শেষে বিষে জর্জরিত করে
কিন্তু তৃপ্তি দেয় না!