ভীমাদেবী ( কবিতা )
ভীমাদেবী
জানেন ?
আগে জেনেছেন ?
ভীমাদেবী সম্বন্ধে
এর আগে
পড়েছেন ?
ভীমাদেবী
মহাপরাক্রমশালী
ভয়ঙ্করী !
ভীমাদেবী
মা দুর্গার
বিশেষ রূপ !
ভীষণরূপ !
তিনি
রাক্ষস বিনাশিনী
নীলবর্ণা
তাঁর
লম্বা দাঁত
দন্তপংক্তি উজ্জ্বল
বিশাল দুই নয়ন
তিনি
স্ত্রীরূপা
স্তনযুগল গোলাকার
স্থূল
ভারি
চার হাতে
চন্দ্রহাসখড়্গ
ডমরু
কাটা মুণ্ডু
পানপাত্র !
দেবী
একবীরা।
কালরাত্রি।
কামদা।
অভীষ্টদাতা।
অভিলষিত বস্তু
প্রদানকারিণী !
* সূত্র 'শ্রীশ্রীচণ্ডী', পৃষ্ঠা ১৯৯, গীতা প্রেস।