Showing posts with label ভবিষ্যৎ. Show all posts
Showing posts with label ভবিষ্যৎ. Show all posts

Thursday, September 1, 2016

ভবিষ্যৎ

অন্তর জগতের কথা
বাহির জগতে
প্রকাশ করতে নেই

অন্তরের কথা
অন্তরেই
ঢাকা থাক

দেব দ্বিজে
গুরুপদে
ভক্তি
থাক


কিংবা
নাই থাক

নিজেকে
দেবতা ভেবে
ফুল চন্দনে 
পূজা
সেরে ফেলি

মনের আনন্দে
থাকি


অন্যকে
না হোক
নিজেকে
দিই নাই
ফাঁকি

আমিই
দেবতা
আমিই
ঈশ্বর

দেখা যাক
আমার ভবিষ্যৎ