Showing posts with label ছাগীর প্রসব বেদনা. Show all posts
Showing posts with label ছাগীর প্রসব বেদনা. Show all posts

Monday, September 5, 2016

ছাগীর প্রসব বেদনা

ছাগীর প্রসব বেদনা উঠেছিল
হাসপাতালের চৌহদ্দির ভেতর
লেবাররুমের পাশেই ।

পেটমোটা ছাগীটা
একটা একটা করে
তি ন টে  বাচ্চা
বিয়োলো !

পাশেই তার গর্বে ভরা
মোটা মালকিন ।

অ্যাম্বুলেন্স এলো না
লাগলো না
স্টাফ নার্সের
প্রয়োজন ।


না এন্টিসেপটিক লোশন
না নিডিল
না ক্যাটগাট !

পোস্টন্যাটাল কেয়ারের জন্য
আউটডোরের টকিটের সংখ্যাও
সেদিন বাড়েনি ।

ছাগীর প্রসব বেদনা উঠেছিল
হাসপাতালের চৌহদ্দির ভেতর
এবং লেবাররুমের পাশেই !