Showing posts with label বিশ্বাস. Show all posts
Showing posts with label বিশ্বাস. Show all posts

Monday, November 23, 2015

বিশ্বাস

তোমার কেবলই
প্রকৃতি পুরুষের
সংসর্গজনিত সুখের ইচ্ছা।
প্রকৃত সুখ
কিন্তু বাইরে থেকে আসে না
আসে দেহের ভেতর থেকে।
আমি তো সব সময়ই চেয়েছি
তুমি সুখিনী হও
প্রকৃত সুখ পাও।

আমি সৃষ্টিতত্ত্বে
সৃষ্টিধর্মিতায় বিশ্বাস রাখি

আর তোমাকে মেনে নেওয়া
তোমার ওপর বিশ্বাস  রাখা
আমার ষোলো আনার ওপর
আঠারো আনা !