মোষ
মোষই বলো
বা বলো
মহিষ।
ইংরেজিতে
সাধারণ
প্রতিশব্দ
বাফেলো।
গোরুর
নিকট আত্মীয় !
চেহারায়
কিছুটা বড়ো
আর কালো।
রোমান্টিক !
আর রোমন্থক।
কাদা-জল মাখতে
কাদাজলে থাকতে
ভালোবাসে।
তাই বুঝি
ইংরেজি প্রতিশব্দে
সঠিক ভাবে বলে
'ওয়াটার বাফেলো' !