রাগানুগা সাধনা
রাগানুগা সাধনা
গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের
মাধুর্যভাবের সাধনা !
ওটা
সেই অর্থে
নয় আরাধনা !
ফল-ফুল-বিল্বপত্র লাগে না
লাগে না তুলসীপত্র
কিংবা তুলসীমঞ্জরী !
লাগে না
গঙ্গাজল
ধূপ-ধুনো
লাগে না
হাতে পাকানো
ছেঁড়া-কাপড়ের সলতেতে
সরষের তেলে
জ্বলা
মাটির প্রদীপ !