Showing posts with label রবীন্দ্রনাথ. Show all posts
Showing posts with label রবীন্দ্রনাথ. Show all posts

Friday, October 2, 2015

রবীন্দ্রনাথ

ইংরেজির সাত তারিখে
তুমি জন্মেছিলে ঠাকুর।
সাত তারিখেই তুমি চলে গেলে !

আঠারোশো একষট্টি সালের
                 মে মাস থেকে
উনিশশো একচল্লিশ সালের
                আগষ্ট মাস পর্যন্ত
আশি বছর পার করা
               জীবন তোমার।

জন্ম তোমার কলকাতায়।
চলে গেলেও
                  কলকাতা থেকে।
  এখানে একে একে মিল।

 সাত এক আট ছয় নয়
চার পাঁচ সংখ্যাগুলো নিয়ে
তোমার জীবনের ধারাপাত।