ডিভোর্স
আমার স্বামী
যখন ঘুম থেকে ওঠেন
তখনও
মগজে
ক্যালকুলাসের
প্রবলেম নিয়ে
ঘুম থেকে ওঠেন !
ক্যালকুলাসের
প্রবলেম
ঘাঁটতে ঘাঁটতে
গাড়ি চালান !
ক্যালকুলাসের
প্রবলেম ঘাঁটেন
ঘরে বসে !
ক্যালকুলাস
কষেন
রাতে
শুয়েও !
আমাকে
তখন
ঘরের বাইরে
রাখেন !