Showing posts with label ব্রহ্ম ( তিন ). Show all posts
Showing posts with label ব্রহ্ম ( তিন ). Show all posts

Friday, October 28, 2016

ব্রহ্ম ( তিন )

ব্রহ্ম
 
 
ব্রহ্ম-'র কিন্তু
আত্মাও নেই
পরমাত্মাও নেই !
 
প্রথম আত্মা
হিরণ্যগর্ভ !
 
হিরণ্যগর্ভকে
খাটো করার জন্যে
পরবর্তীতে
চিন্তায়
পরমাত্মার কল্পনা বা ধারণার
অভ্যুদয় ঘটানো হয়েছে !
 
ব্রহ্ম একটা concept.
নেই বলতে
ব্রহ্ম-'র কিছুই নেই !
ব্রহ্ম-'র পার্থিব অস্তিত্ব‌ই নেই !
ব্রহ্ম একটা conceptualism-এর অঙ্গ !
সেই আঙ্গিকে
কোন বা কিছুর
মূর্ত প্রতিরূপ ব্যতীত
ঐটির
গুণধর্ম
কল্পনা করা যেতেই পারে !
এটি একটি দার্শনিক মতবাদ।

তবে
সূচনায় ধরে নেওয়া হয়
অনস্তিত্ববান ব্রহ্ম-'র
একটা  'চিৎ'-শক্তি আছে !
 
'চিৎ'-শক্তি না থাকলে
বুদ্ধির বিশ্লেষণে
কিছুই
মেলানো যাবে না !
 
সূচনায়
একটা
starting-point
থাকতে হবে !
 
সেই
starting-point
' চিৎ-শক্তি ' !
 
সেই চিৎ-শক্তি
ওটা কি
ইলেকট্রো-ম্যাগনিটিক
শক্তি ক্ষেত্র?
না  হিগ্‌স-বোসনের
শক্তি ক্ষেত্র?
না অন্য একটা কিছু?
 
কিংবা
আরো সূক্ষ্ম
অকল্পনীয় অচিন্তনীয় অনির্বচনীয়
অন্য কিছু?
 
 
* কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ, একান্তভাবে আমার নিজের ! শাস্ত্র বিশ্লেষণে এবং আমার যেটুকু পড়া আছে, তার পরিপ্রেক্ষিতে, এই প্রতিফলন !