Showing posts with label এইবার ভালোবাসা ভালোবাসা. Show all posts
Showing posts with label এইবার ভালোবাসা ভালোবাসা. Show all posts

Saturday, October 17, 2015

এইবার ভালোবাসা ভালোবাসা

এইবার ভালোবাসা ভালোবাসা খেলব।


চোর-চোর কুমির-কুমির কানামাছি
এতদিন তো খেললাম
খোলাম-কুচি দিয়ে দাগ কেটে
ঘরকেনার খেলাও সাঙ্গ হল
এখন একটু ভালোবাসা ভালোবাসা
খেললে হয় না ?

মনে পড়ে ছোটবেলার পুতুল-পুতুল খেলায়
তোমার ছেলে আমার মেয়ে ?
জুতোর বাক্সে ঘরকন্না
খাটের তলা
পাতার লুচি ?
মিনমিনিয়ে কাঁদছে ছেলে
তোমার সে যে দুধ খাওয়ানো ?
মনে পড়ে ? পড়ছে মনে ?
লজ্জা পেয়ে মুখ লুকোনো !


তখন তুমি অ-নেক ছোট
দুধের দাঁতও ছিলও বুঝি
ফুলকাটা সব ফ্রকের নিচে
ঠিকই জানি টেপ ছিল না !

এখন তুমি অনেক বড়
ফ্রক ছেড়েছ পরছ শাড়ি
রূপভরা ঐ অঙ্গখানি
খোলসছাড়া সাপটি যেন !


ভালোবাসা খেলব এবার
ভালোবাসা মনের সুখে
বাজার থেকে আনব কিনে
রূপোর ঝিনুক
দুধের বাটি !