Showing posts with label উনিশে একুশে. Show all posts
Showing posts with label উনিশে একুশে. Show all posts

Thursday, October 22, 2015

উনিশে একুশে

তোমার হৃদয়
 ফাঁকা রেখো না।
কেউ না কেউ
তোমার মনে
 ঢুকে পড়বে।
বুদ্ধি
বানচাল করবে।
তোমাকে ভোগাবে।
কষ্ট দেবে।
ছিঁড়েকুটে খাবে !

তোমার হৃদয়
ফাঁকা রেখো না।
ভরিয়ে রাখো।

হৃদয় মানে
হার্টের আকুতি মিনতি।
মন বলতে
ইচ্ছারা।
বুদ্ধি বলতে
পথ বাতলানোর পথ।

ইচ্ছেরা ডানা মেললে
প্রেম প্রযুক্তিতে বুদ্ধি প্রয়োগে
স্বপ্নপূরণ হতে পারে !

সেখানে উনিশদের আনাগোনা
হওয়াই ভালো।

আঠারোর নীচে হলে 
আইনি ঝামেলা।

তবে ইচ্ছাপূরণ মা ঠাকরুন
উনিশেই আসুক।
ছেলেদের অন্তত একুশ।

একুশে উনিশে স্বাদে সক্ষম
সরকারি মতে জুটি মোক্ষম !