Showing posts with label রাজ্য এবং রাষ্ট্র !. Show all posts
Showing posts with label রাজ্য এবং রাষ্ট্র !. Show all posts

Friday, December 16, 2016

রাজ্য এবং রাষ্ট্র !

রাজ্য এবং রাষ্ট্র !



আমি থেকে
সৃষ্ট হয়
আমার পরিবার !

পরিবার থেকে
সমাজ !

সমাজে সমাজে
যোগাযোগ হয়ে
সৃষ্টি হয়
রাজ্য !

রাজ্য থেকে
রাষ্ট্র !

আমি থেকে 
যখন সৃষ্ট হয়
আমার পরিবার
তখন
বঞ্চনা নেই !

যখন 
রাজ্য সৃষ্ট হয়
তখন শুরু হয়
বঞ্চনা !

যখন
রাষ্ট্র শুরু হয়
সেই বঞ্চনা
বেড়ে যায় !

রাজ্য
খ্যাঁকশেয়াল
হয় !

রাষ্ট্র
হাঙর হয় !