Showing posts with label তত্ত্ব কথা. Show all posts
Showing posts with label তত্ত্ব কথা. Show all posts

Thursday, October 27, 2016

তত্ত্ব কথা

তত্ত্ব কথা
 
 
ভেদ
অভেদ
প্রভেদ
ঈশ্বরেরও আছে।
রূপ
অপরূপ
প্রতিরূপ
তাও আছে।
 
ঈশ্বর উপাসনায়
সগুণ
আর নির্গুণ।
 
সগুণ আবার
সাকার
আর নিরাকার।
 
নির্গুণ কিন্তু
কেবলই নিরাকার !
 
আবার নিরাকারের
দুটি ভাগ।
 
সগুণ নিরাকার
আর নির্গুণ নিরাকার।
 
তোমার মন যেখানে
টানে
উপলব্ধি যেখানে
অনুশাসন যেখানে
 
সেখানেই
তুমি থাক।
 
সেখানেই তোমার
নিত্য আনন্দ !