Showing posts with label যমে রাবণে যুদ্ধ. Show all posts
Showing posts with label যমে রাবণে যুদ্ধ. Show all posts

Sunday, July 22, 2018

যমে রাবণে যুদ্ধ


যমে রাবণে যুদ্ধ


যমে রাবণে যুদ্ধ !
যম যুদ্ধবেশে রথে।

যমের সন্মুখে
যমের সহকারী
সর্বসংহারক
মুদ্গরধারী
সাক্ষাৎ মৃত্যু !

যমের পাশে
অগ্নিবৎ 
প্রদীপ্ত
মূর্তিময়
যমের কালদণ্ড।

ঐ অবস্থায়
সাতরাত্রি সাতদিন ধরে
একনাগাড়ে
যমের সাথে রাবণের
 যুদ্ধ হয়েছিল !

যুদ্ধ কিন্তু
আসলে
অমীমাংসিত
ছিল !

তবে
যুদ্ধে নাকি
রাবণ জিতেছিল

রাবণ
তেমন কথা
গর্বের সাথে
ভালোভাবেই
চারদিকে রটিয়েছিল !





* সূত্র : 'বাল্মীকি রামায়ণ', হেমচন্দ্র ভট্টাচার্য অনূদিত, পৃষ্ঠা ৮৮৭-৮৮৮।