আত্মা ( উনিশ )
আত্মা
মন
ও
স্থূল-শরীর
এই
উভয় থেকেই
পৃথক !
আত্মা
মন
ও
সূক্ষ্মশরীরকে
সঙ্গে নিয়ে
এক দেহ থেকে
অন্য দেহে
গমন করতে পারে !
এই প্রক্রিয়া
চলতে চলতে
আত্মা যখন
কালে কালে
সর্বজ্ঞত্ব
ও পূর্ণত্ব
প্রাপ্ত হয়
তখন
সেই আত্মাকে
আর
জীব-শরীরে
ফিরে ফিরে
আসতে হয় না !
সেই আত্মা তখন
মুক্ত হয়ে যায় !
তবে ইচ্ছা করলে
সেই জীবাত্মা
সেই মন
এবং
সেই সূক্ষ্মশরীরকে
আঁকড়ে
ধরে রাখতেও
পারে
অথবা
তাদের
বাঁধন ছিঁড়ে
'ছেড়ে' দিতেও
পারে !
ছেড়ে দিতে পারে
অনন্ত-কালের মতো !
আত্মা তখন
পুরোপুরি স্বাধীন
ও
পুরোপুরি
'মুক্ত' হয়ে যায় !
অনন্ত
অন্তহীন
অক্ষয় কালের
জন্য
মুক্ত !
এই ধারণাই
আমাদের সনাতন
হিন্দুধর্মের
বিশেষত্ব !
'মুক্তি'ই
আত্মার
শেষ
এবং
চরম
ও
পরম
লক্ষ্য !
* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ২৩।