Showing posts with label ছড়া ( ছিয়ানব্বুই ). Show all posts
Showing posts with label ছড়া ( ছিয়ানব্বুই ). Show all posts

Wednesday, August 15, 2018

ছড়া ( ছিয়ানব্বুই )


ছড়া ( ছিয়ানব্বুই )


ঘুল্লুরাম


হেই ঘুল্লু
ঘুল্লুরাম
খায় পান্তা ভাতে
পাকা আম !

এই ঘুল্লু
ঘুল্লুরাম
ছুটোছুটিতে
ছুটছে ঘাম !

হেই ঘুল্লু
ঘুল্লুরাম
আঁকে ছবি
তার কত দাম ?

হেই ঘুল্লু
ঘুল্লুরাম
গায় গান
বাজিয়ে হারমোনিয়াম !